Tuesday, February 26, 2019

ইলুমিনাতি কি? (What is Illuminati)

ইলুমিনাতি কি?

(What is Illuminati?)

"ইলুমিনাতি" হলে অষ্টাদশ শতাব্দীর একটি সংঘটন যার সংশ্লিষ্টতা বিভিন্ন সময়ে বিভিন্ন রহস্যজনক বিষয়ে দাবী করা হয়েছে।

ইলুমিনাতি কথাটির সাথে আমরা অনেকেই পরিচিত। মূলত বিভিন্ন conspiracy theory বা ষড়যন্ত্র তত্ত্বে এই সংঘঠনটির সম্পৃক্ততা ধারনা করা হয়। এই সংঘটনটি মূলত লুসিফার (Lucifer),  শয়তান/দৈত্য (Satan) এর অনুগত। উল্লেখ্য, এই সকল নাম বা তথ্যই খ্রিষ্টীয় পুরানের সাথে সম্পৃক্ত।

অনেকের মতে, যে সব ব্যক্তি বা তারকারা খুব কম সময়ে অনেক সাফল্য অর্জন করেছেন, তারা ইলুমিনাতির সদস্য। ইলুমিনাতির সদস্য হওয়ার অর্থ হচ্ছে নিজের আত্নাকে শয়তানকে সমর্পিত করা! এছাড়া আরো নানা রহস্যকর তথ্য প্রচলিত রয়েছে ইলুমিনাতি সম্পর্কে।

কিভাবে শুরু

১ মে ১৭৭৬ ব্যাভেরিয়া (Bavaria)জার্মানি।

এডাম উইশপ্ট (Adam Weishaupt) একটি গুপ্ত সমাজ বা Secret Society বানান যার উদ্দেশ্য ছিল ধর্মনিরপেক্ষতা ও যুক্তিবাদী চিন্তার মঞ্চ তৈরী করা। যার নাম ছিল The Order of Illuminati। মানুষ ভাবত এই সমাজের সদস্যরা বিশেষ জ্ঞানের অধিকারী (Enlightened) যাদের উদ্দেশ্য ছিল নতুন ক্রমের বিশ্ব (New World Order) তৈরি করা। যাতে তারা পৃথিবীতে শাসন করতে পারে। 


ইলুমিনাতি স্থাপনের বেশ কিছু উদ্দেশ্য ছিল।


সেই সাথে বিভিন্ন দর্শন ও ছিল ইলুমিনাতি প্রতিষ্ঠার পিছে।


কথিত আছে তারা এই উদ্দেশ্য সাধনের জন্য যে কোন পর্যায়ে যেতে পারত। হোক না কালোজাদু (Black magic) বা অন্য কোন অনৈতিক পন্থা। এরা বিশ্ব শাসন করতে চেয়েছিল কিন্তু সব কাজ অত্যন্ত লুকিয়ে (Secretly) করত।
তাদের যে প্রতীক রয়েছে, তাতে একটি চোখ দেখা যায়।  যা লুসিফার (Lucifer) এর চোখ নামে কথিত।


উল্লেখ্য লুসিফার হল শয়তানের সাথে সম্পৃক্ত। ইলুমিনাতি এর সদস্য রা বিশ্বাস করে লুসিফার বিশ্বে চলমান সবকিছু দেখছে। কিন্তু কিছু সময় পর চার্লস থিওডর (Charles Theodore) যিনি নতুন শাসক ছিলেন তিনি ১৭৮৫ সালে এই গুপ্ত সমাজ (Secret Society) কে বন্ধ করে দেন। কারন তিনি তৎকালীন ইলুমিনাতি এর জনপ্রিয়তা দেখে চিন্তিত ছিলেন। উনার আশংকা ছিল এই ইলুমিনাতি এর জনপ্রিয়তা পরবর্তীতে যেন উনার শাসনের উৎখাতের কারন না হয়ে যায়।

এরপর এই গ্রুপের কি হল কেউ জানে না। সেই সময় প্রায় ২০০০ মানুষ এই গ্রুপের সদস্য ছিল। উৎখাতের পর হঠাৎ এই মানুষগুলোর কোন সন্ধান পাওয়া যায় না।
এরপর ই ধারনা করা হয় এই মানুষগুলো বেচে আছে এবং বংশ পরম্পরায় ইলুমিনাতি -র আদর্শ বয়ে নিচ্ছে।

১৯২০ এর দশকে ফ্যাসিবাদীরা বিশ্বাস করতে যে ইহুদী দের একটি দল বা গ্রুপ হল ইলুমিনাতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কমিউনিজমের এর বিরোধীরা বিশ্বাস করত যে কমিউনিস্ট দের একটি দল হল ইলুমিনাতি।আর বর্তমানে ইলুমিনাতি বিষয়ক ষড়যন্ত্র তাত্ত্বিকেরা (Illuminati Conspiracy Theorists) বিশ্বাস করে যে, ইলুমিনাতিরা New World Order এর অংশ!  

অনেকের মতে ইলুমিনাতির উদ্দেশ্য হল One World Order প্রতিষ্ঠা। অর্থাৎ বিশ্বব্যাপী একটি মাত্র সরকার সচল থাকবে। বর্তমানে যেমন একেক দেশে একেক সরকার- এমন না হয়ে সমগ্র বিশ্ব এক ও অভিন্ন সরকারের অন্তর্গত হবে। যা হল New World Order এর মূলকথা। জর্জ এইচ ডব্লু বুশ, জন এফ কেনেডি প্রমুখের মত অনেক বিশ্বপরিচিত ও ক্ষমতাধর ব্যাক্তিরা অনেক বার New World Order কথাটি উচ্চারন করেছেন।

অনেক Conspiracy Theory অনুসারে বিশ্বের সব শীর্ষস্থানীয় ব্যক্তি, প্রতিষ্ঠান সকলেই ইলুমিনাতি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সেই সাথে অনেক ব্যাখ্যাতীত ঘটনার পিছেও ইলুমিনাতির যোগসূত্র সন্দেহ করা হয়।

এছাড়া অনেক তারকা অভিনেতা বা গায়কদের ও ইলুমিনাতির অনুসারী বলে ধরা হয়। এটি মূলত তাদের পোষাক এবং বিভিন্ন সময় তাদের দেখানো চিহ্ন দিয়ে ধারবা করা হয়। হাত দিয়ে ত্রিভুজ দেখানোকে প্রথাগতভাবে ইলুমিনাতির প্রতীকের পিরামিড ভাবা হয়।


যদিও ইলুমিনাতির অস্তিত্ব বর্তমানে আছে কিনা এ সম্পর্কে অনেক মতবাদ রয়েছে। সে সাথে রয়েছে আরো অনেক রহস্যজনক ঘটনা যেখানে অনেকেই ইলুমিনাতির সম্পৃক্ততা দাবী করে। এরকম কিছুই থাকছে পরবর্তী ব্লগ গুলোতে।

1 comment:

  1. titanium 3d printer, printing tools & tools | TitaniumArt
    Titanium 3D printers can be very trekz titanium pairing affordable, suppliers of metal the best babyliss pro titanium hair dryer titanium 3d printer for printing titanium dab nail the high quality titanium cerakote STL models.

    ReplyDelete